রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় মোট ২২ জন আসামিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অভিযান শেষে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
পুলিশ সূত্র জানায়, নিয়মিত মামলায় ১৯ জন, জিআর পরোয়ানা মূলে ১ জন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অধ্যাদেশ আইনে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
মামলাভিত্তিক হিসাবে রয়েছে— পর্নোগ্রাফি মামলায় ১ জন, প্রতারণা মামলায় ১৭ জন এবং বে-সরকারি নিরাপত্তা সেবা আইনে ১ জন। এছাড়া জিআর পরোয়ানা মূলে ১ জন ও ডিএমপি অধ্যাদেশ আইনে ২ জনকে আটক করা হয়।
পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার হওয়া আসামি মো. আবিল হোসেন মিলন (২২)।
প্রতারণা মামলায় গ্রেফতারকৃতরা হলেন— মোছা. লায়লা আক্তার (২৩), মো. লাবিব হাসান (১৯), মো. হৃদয় হাসান (১৯), মো. ফয়সাল (২০), আব্দুস সামাদ (২৬), মো. সাব্বির হোসেন (২০), সাহিদ হাসান (২২), সাজ্জাদ ওরফে ওমর ফারুক (২২), মো. রাকিবুল ইসলাম (২০), মো. আদিল মির্জা (২১), আরিয়ান আহমেদ (১৯), আকাশ আহমেদ (২১), মোহাম্মদ আলী (২০), জাহিদ হাসান (১৯), মোস্তাফিজুর রহমান ওরফে শাওন ওরফে সাগার আহমেদ শান্ত (২১), মো. আশরাফুল (২১) ও মোসনাদুল ইসলাম (২০)।
বে-সরকারি নিরাপত্তা সেবা আইনের মামলায় গ্রেফতার হন মোছা. লায়লা আক্তার (২৩)।
জিআর পরোয়ানা মূলে গ্রেফতার করা হয় মো. সাইফুল ইসলাম (৩৯)।
ডিএমপি অধ্যাদেশ আইনে গ্রেফতারকৃতরা হলেন— মো. কামরুল হাসান (২৯) ও মো. ইদ্রিস (২৫)।
অভিযানকালে পুলিশ একটি কম্পিউটার ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে।
উত্তরা পশ্চিম থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন