রাজধানী ঢাকায় বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২6) সকালে সূর্যের দেখা মিললেও আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন ছিল। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার মাত্রা ছিল ৭৫ শতাংশ।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানানো হয়েছে। এ সময় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এদিকে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৯ মিনিটে। আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে সকাল ৬টা ২৪ মিনিটে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন