ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হাইমচরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

এস এম পারভেজ
এস এম পারভেজ
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

হাইমচরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
হাইমচরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ।

চাঁদপুরের হাইমচর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি দুপুর ২টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানিয়ে তিনি জানান, চাঁদপুর সদর ও হাইমচরে দুটি ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, যাতে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতি দুই মাস অন্তর অভিভাবক সভা আয়োজন করলে কিশোর গ্যাং, মাদক এবং মোবাইল আসক্তি রোধে সচেতনতা বাড়বে। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে অভিনন্দন জানান।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল। একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হাইমচরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চাঁদপুরের হাইমচর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি দুপুর ২টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানিয়ে তিনি জানান, চাঁদপুর সদর ও হাইমচরে দুটি ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, যাতে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতি দুই মাস অন্তর অভিভাবক সভা আয়োজন করলে কিশোর গ্যাং, মাদক এবং মোবাইল আসক্তি রোধে সচেতনতা বাড়বে। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে অভিনন্দন জানান।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল। একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ