কুড়িগ্রামের ফুলবাড়ীতে গরুর পচা মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে এই ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাজারের মাংস ব্যবসায়ী একরামুল হক গরুর পচা মাংস বিক্রি করছিলেন। বিষয়টি ক্রেতাদের নজরে এলে তারা তাকে হাতেনাতে আটক করেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন, উপজেলা ভেটেরিনারি সার্জন গোলাম মওদুদ আহমেদ এবং ফুলবাড়ী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন একরামুল হককে ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ থাকলেও তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন। অভিযানে জব্দ করা পচা মাংস জনস্বার্থে ধ্বংস করে মাটিতে পুঁতে ফেলা হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও ভেজালবিরোধী অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন