ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বান্দরবানে পাহাড়ি সংগঠনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, যুবক আটক

এলেক্স বড়ুয়া
এলেক্স বড়ুয়া
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

বান্দরবানে পাহাড়ি সংগঠনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, যুবক আটক

বান্দরবান সদরে নেসলে কোম্পানির এক ডেলিভারিম্যানের কাছে পাহাড়ি সশস্ত্র সংগঠনের পরিচয় দিয়ে চাঁদা দাবির অভিযোগে মো. আরাফাত (ওরফে মালেক) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে থানায় হস্তান্তরের প্রক্রিয়ার সময় তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ঘটনাটি ঘটে গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকেলে। ভুক্তভোগী মো. তারেক ইসলাম জানান, বান্দরবান সদর ট্রাফিক মোড়ে তার গতিরোধ করেন আরাফাত। নিজেকে পাহাড়ি সংগঠন ‘ইউপিডিএফ (গণতান্ত্রিক)’–এর সদস্য পরিচয় দিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন তিনি।

পরিস্থিতি বেগতিক দেখে তারেক ইসলাম ও তার সহযোগীরা তাদের ব্যবহৃত হাইচ গাড়ি নিয়ে দ্রুত বান্দরবান বাজার এলাকা ত্যাগ করে রেইচা আর্মি চেকপোস্টে আশ্রয় নেন। তাদের কাছে বড় অঙ্কের নগদ অর্থ থাকায় নিরাপত্তার স্বার্থে সেখানে অবস্থান করেন। পরে সদর থানা পুলিশের সহায়তায় তাদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

একই দিন রাত প্রায় ১১টার দিকে রেইচা বাজার থেকে বান্দরবান সদরের পথে যাওয়ার সময় রেইচা চেকপোস্টে আরাফাতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে একটি বাটন ফোন, একটি অ্যান্ড্রয়েড ফোন এবং একটি মাহিন্দ্রা গাড়ি (নম্বর: বি.এল–৭৬) জব্দ করা হয়।

পরে ২৪ ফেব্রুয়ারি রাত ১২টা ৫ মিনিটের দিকে বান্দরবান সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলাকালে অভিযুক্ত ব্যক্তি কৌশলে একটি কক্ষের দরজা বন্ধ করে দেন। জানালার পর্দা ব্যবহার করে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তি বাঙালি হলেও পাহাড়ি সংগঠনের নাম ব্যবহার করে চাঁদাবাজির চেষ্টা করছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বান্দরবানে পাহাড়ি সংগঠনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, যুবক আটক

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ