ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গফরগাঁওয়ে মাদক-জুয়া-সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা নবনির্বাচিত এমপির

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

গফরগাঁওয়ে মাদক-জুয়া-সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা নবনির্বাচিত এমপির

গফরগাঁও (ময়মনসিংহ), ২৪ ফেব্রুয়ারি ২০২৬ : ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এলাকায় মাদক, জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' ঘোষণা করেছেন। তিনি বলেন, এ ধরনের জঘন্য কর্মকাণ্ড থেকে বিরত না থাকলে কঠোর হাতে দমন করা হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গফরগাঁও উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আক্তারুজ্জামান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মানুষের কল্যাণ, ন্যায়বিচার ও উন্নয়নই তাঁর একমাত্র অঙ্গীকার। গণতন্ত্রে পারস্পরিক সহনশীলতার গুরুত্ব তুলে ধরে এমপি বলেন, সবাইকে সম্মান ও মর্যাদা দিয়ে একটি নিরাপদ ও কল্যাণমুখী সমাজ গড়তে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আবদুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দিক, উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা খাতুন, গফরগাঁও থানার ওসি আসম আতিকুর রহমান, পাগলা থানার ওসি আমিনুল ইসলাম এবং উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গফরগাঁওয়ে মাদক-জুয়া-সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা নবনির্বাচিত এমপির

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

গফরগাঁও (ময়মনসিংহ), ২৪ ফেব্রুয়ারি ২০২৬ : ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এলাকায় মাদক, জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' ঘোষণা করেছেন। তিনি বলেন, এ ধরনের জঘন্য কর্মকাণ্ড থেকে বিরত না থাকলে কঠোর হাতে দমন করা হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গফরগাঁও উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আক্তারুজ্জামান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মানুষের কল্যাণ, ন্যায়বিচার ও উন্নয়নই তাঁর একমাত্র অঙ্গীকার। গণতন্ত্রে পারস্পরিক সহনশীলতার গুরুত্ব তুলে ধরে এমপি বলেন, সবাইকে সম্মান ও মর্যাদা দিয়ে একটি নিরাপদ ও কল্যাণমুখী সমাজ গড়তে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আবদুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দিক, উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা খাতুন, গফরগাঁও থানার ওসি আসম আতিকুর রহমান, পাগলা থানার ওসি আমিনুল ইসলাম এবং উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ