ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ডিবি পুলিশের অভিযানে নওগাঁ শহরে ছিনতাইকারী চক্রের দুই সদস্য আটক

এম এ মতিন
এম এ মতিন Manda Upazila Correspondent
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

ডিবি পুলিশের অভিযানে নওগাঁ শহরে ছিনতাইকারী চক্রের দুই সদস্য আটক
ছবি: সংগৃহীত

নওগাঁ শহরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে স্কুলশিক্ষার্থী ও পথচারীদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গত ৯ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে শহরের ন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুলের সামনে ভুক্তভোগী ইমনকে লক্ষ্য করে ২-৩ জন ছিনতাইকারী চাকু প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ৫ হাজার টাকা ও গলার একটি রুপার চেইন ছিনিয়ে নেয়। একই এলাকায় পৃথক আরেক ঘটনায় এক স্কুলগামী শিশুর কাছ থেকেও ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ ওঠে।

ঘটনার পর ভুক্তভোগী ও অভিভাবকরা বিষয়টি নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-কে অবহিত করেন। তিনি বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের জন্য জেলা গোয়েন্দা শাখাকে নির্দেশ দেন।

পরে ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা, ভুক্তভোগী ও অভিভাবকদের সঙ্গে কথা বলা এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে ঘটনায় জড়িত দুইজনকে শনাক্ত করে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হল-

১. তানভির (২০), পিতা: আজিজুল সরদার, সাং চকদেব পাড়া, থানা ও জেলা নওগাঁ।

২. রিফাত (১৯), পিতা: দেলোয়ার, স্থায়ী ঠিকানা আগ্রাদিগুন, থানা ধামইরহাট; বর্তমানে উকিলপাড়া, থানা ও জেলা নওগাঁ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে নির্জন স্থানে শিশু ও কিশোরদের লক্ষ্য করে টাকা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জননিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ডিবি পুলিশের অভিযানে নওগাঁ শহরে ছিনতাইকারী চক্রের দুই সদস্য আটক

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নওগাঁ শহরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে স্কুলশিক্ষার্থী ও পথচারীদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গত ৯ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে শহরের ন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুলের সামনে ভুক্তভোগী ইমনকে লক্ষ্য করে ২-৩ জন ছিনতাইকারী চাকু প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ৫ হাজার টাকা ও গলার একটি রুপার চেইন ছিনিয়ে নেয়। একই এলাকায় পৃথক আরেক ঘটনায় এক স্কুলগামী শিশুর কাছ থেকেও ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ ওঠে।

ঘটনার পর ভুক্তভোগী ও অভিভাবকরা বিষয়টি নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-কে অবহিত করেন। তিনি বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের জন্য জেলা গোয়েন্দা শাখাকে নির্দেশ দেন।

পরে ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা, ভুক্তভোগী ও অভিভাবকদের সঙ্গে কথা বলা এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে ঘটনায় জড়িত দুইজনকে শনাক্ত করে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হল-

১. তানভির (২০), পিতা: আজিজুল সরদার, সাং চকদেব পাড়া, থানা ও জেলা নওগাঁ।

২. রিফাত (১৯), পিতা: দেলোয়ার, স্থায়ী ঠিকানা আগ্রাদিগুন, থানা ধামইরহাট; বর্তমানে উকিলপাড়া, থানা ও জেলা নওগাঁ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে নির্জন স্থানে শিশু ও কিশোরদের লক্ষ্য করে টাকা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জননিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ