বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সেনাবাহিনী ও সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনায় এক জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)-এর সদস্য বলে জানা গেছে, তবে তার বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি।
ঘটনাটি সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলার তারাছা ইউনিয়নের মুরুং বাজার সংলগ্ন সাইরন ম্রো পাড়া এলাকায় ঘটে। সূত্র জানিয়েছে, সেনাবাহিনীর একটি টহল দল ওই এলাকায় পৌঁছালে পাহাড়ের চূড়া থেকে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি চালায়। আত্মরক্ষার্থে সেনাবাহিনী পাল্টা গুলি চালায় এবং দুই পক্ষের মধ্যে প্রায় ৩০ মিনিট ধরে গোলাগুলি চলতে থাকে।
পরবর্তীতে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। অভিযান শেষে একটি এসএমজি, ১৪৩ রাউন্ড লাইভ অ্যামুনিশন এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এছাড়া আহত একজন জেএসএস সদস্যকে আটক করা হয়েছে।
তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুমং মারমা জানান, দুর্গম এলাকা এবং নেটওয়ার্ক বিচ্ছিন্নতার কারণে বিস্তারিত তথ্য জানা কিছুটা সময় সাপেক্ষ। গোলাগুলির শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় এক জন নিহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন