বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের আইনানুগ কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না এবং এতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ গ্রহণযোগ্য হবে না।
সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) তিনি বলেন, পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে, যাতে সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে চেইন অব কমান্ড কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের আগে লটারির মাধ্যমে এসপি ও ওসিদের নিয়োগ দেওয়া হয়েছিল, যা নিয়ে প্রশ্ন রয়েছে। যার যেখানে পদায়ন হওয়ার কথা নয়, সেখানে দেওয়া হয়েছে বলে অভিযোগ আছে। এসব পদায়ন সার্ভিস রেকর্ড, দক্ষতা ও উপযুক্ততা বিবেচনায় হওয়া উচিত ছিল। এ বিষয়ে সরকার নতুন করে পর্যালোচনা করবে বলেও তিনি জানান। রাজনৈতিক কারণে বিধির বাইরে কাউকে প্রটোকল না দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও জানান, পুলিশের ২ হাজার ৭০১টি শূন্য কনস্টেবল পদে দ্রুত নিয়োগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া কিছু মামলায় নিরীহ মানুষ হয়রানির শিকার হয়েছে কি না, তা যাচাই করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ বিভাগকে।
বিডিআর হত্যাকাণ্ড প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে পুনরায় কমিশন গঠন করে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং কমিশনের সুপারিশ অনুযায়ী বিচার নিশ্চিত করা হবে। এটি সরকারের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, বিগত সরকারের সময় যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, সেগুলো পুনরায় যাচাই করা হবে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না হলে বা রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া লাইসেন্স বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট অস্ত্রও বাতিল বলে গণ্য হবে।
পাসপোর্ট সেবা নিয়ে জনগণের ভোগান্তির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, অনলাইনে আবেদন প্রক্রিয়ায় সহায়তাকারীদের একটি তালিকাভুক্ত ও নিয়ন্ত্রিত কাঠামোর আওতায় আনার চিন্তাভাবনা চলছে। রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের মতো তাদেরও নিবন্ধন, সার্ভিস চার্জ নির্ধারণ ও জবাবদিহিতার আওতায় আনা হবে। ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে পরীক্ষামূলকভাবে এটি চালু করে পরে সারাদেশে বাস্তবায়নের পরিকল্পনার কথাও জানান তিনি। এ বিষয়ে শিগগিরই নীতিমালা প্রণয়ন করা হবে।
২০০৬ সালে নিয়োগবঞ্চিত এসআইদের বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টি তদন্ত করে আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ দেলোয়ার হোসেনসহ আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধান ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অনুবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন