ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রমজানে বাজার নিয়ন্ত্রণে সিরাজদিখানে মোবাইল কোর্ট, ৬ ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে বাজার নিয়ন্ত্রণে সিরাজদিখানে মোবাইল কোর্ট, ৬ ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ক্রেতাদের নাগালের মধ্যে রাখতে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা প্রশাসন সোমবার (২৩ ফেব্রুয়ারি, ২০২৬) ইছাপুরা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ছয়জন ব্যবসায়ীকে মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে।

সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন সিরাজদিখান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি।

অভিযানে মুদি, ফল ও মাংসের দোকানসহ মোট ছয়জন ব্যবসায়ীর বিরুদ্ধে আলাদা আলাদাভাবে মামলা দায়ের করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারা অনুযায়ী, দোকানের দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে প্রতিটি মামলায় জরিমানা আরোপ করা হয়।

অভিযান চলাকালে ব্যবসায়ীদের বিক্রয়মূল্যের তালিকা সুস্পষ্টভাবে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয় এবং সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রির বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। এর পাশাপাশি অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কড়া সতর্কবার্তা দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রমজানে বাজার নিয়ন্ত্রণে সিরাজদিখানে মোবাইল কোর্ট, ৬ ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ক্রেতাদের নাগালের মধ্যে রাখতে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা প্রশাসন সোমবার (২৩ ফেব্রুয়ারি, ২০২৬) ইছাপুরা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ছয়জন ব্যবসায়ীকে মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে।

সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন সিরাজদিখান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি।

অভিযানে মুদি, ফল ও মাংসের দোকানসহ মোট ছয়জন ব্যবসায়ীর বিরুদ্ধে আলাদা আলাদাভাবে মামলা দায়ের করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারা অনুযায়ী, দোকানের দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে প্রতিটি মামলায় জরিমানা আরোপ করা হয়।

অভিযান চলাকালে ব্যবসায়ীদের বিক্রয়মূল্যের তালিকা সুস্পষ্টভাবে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয় এবং সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রির বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। এর পাশাপাশি অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কড়া সতর্কবার্তা দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ