যশোর শহরের বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত ১৩ বস্তা চিপস জব্দ করে ধ্বংস করেছে প্রশাসন। সোমবার সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযানে বড়বাজারের সিটি প্লাজার সামনে অবস্থিত একটি দোকানের গোডাউনে মেয়াদোত্তীর্ণ চিপস মজুদের তথ্য পাওয়া গেলে সেখানে অভিযান চালানো হয়। পরে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর চিপস জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ঘটনায় প্রতিষ্ঠান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া একই এলাকায় আরেকটি ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তাদের সুরক্ষায় এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে, যাতে বাজারে ভোক্তাদের অধিকার ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা যায়।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন