ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আওয়ামী লীগ নেতা আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের নতুন মামলা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগ নেতা আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের নতুন মামলা

কুষ্টিয়া শহর আওয়ামী লীগের (নিষিদ্ধ ঘোষিত) সভাপতি ও কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নতুন মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক বিজনকুমার রায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মামলাটি দায়ের করেন। মামলাটি কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ আদালতে দাখিল করা হয়েছে।

দুদকের এজাহারে বলা হয়েছে, রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে আতাউর রহমান আতা ব্যাপক দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সাল পর্যন্ত সময়ে তিনি প্রায় ১০ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৯৪১ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে নিজের দখলে রেখেছেন। এ কারণে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(১) ও ২৬(২) ধারায় তাকে অভিযুক্ত করা হয়েছে।

দুদকের কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুল মান্নাফ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, অর্থ আত্মসাত ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি আনুষ্ঠানিকভাবে আদালতে দাখিল করা হয়েছে।

এছাড়া দুদক সূত্রে জানা যায়, এর আগেও আতাউর রহমান আতার স্ত্রী কুষ্টিয়া পৌর ৪ নম্বর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাম্মীয়ারা পারভীনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছিল। সেই মামলায় আতা ও তার স্ত্রী যোগসাজস করে অবৈধ সম্পদ অর্জনে জড়িত ছিলেন বলে অভিযোগ আনা হয়। ওই মামলায় তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে আদালতে হাজির না হয়ে জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন নেন বলে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, আতাউর রহমান আতা ও তার স্ত্রীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির তথ্য তুলে ধরে ‘শতকোটি শিক্ষিকার হাজার কোটি স্বামীর’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর দুদক তদন্ত শুরু করে। পরে তদন্তের ভিত্তিতেই নতুন করে মামলা দায়ের করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

আওয়ামী লীগ নেতা আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের নতুন মামলা

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ