দীর্ঘ ১৮-১৯ মাস নিষ্ক্রিয় থাকার পর গোপালগঞ্জের মুকসুদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পতাকা উড়তে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগের মুকসুদপুর উপজেলা শাখার সভাপতি রিয়াজ আহম্মেদ রাজ ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে এ পতাকা উত্তোলন করেন। এ সময় তারা 'জয় বাংলা'সহ বিভিন্ন দলীয় স্লোগান দেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অধিকাংশ নেতাকর্মী গ্রেপ্তার আতঙ্কে আত্মগোপনে চলে যান। ফলে দীর্ঘদিন ধরে উপজেলা কার্যালয়টি তালাবদ্ধ ছিল এবং প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রম বন্ধ ছিল।
পতাকা উত্তোলনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে আলোচনার জন্ম নেয়। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পতাকা উত্তোলনের বিষয়ে তার কাছে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নেই। তবে বিষয়টি তিনি স্থানীয়ভাবে শুনেছেন বলে উল্লেখ করেন
উল্লেখ্য, সাম্প্রতিক দিনগুলোতে দেশের বিভিন্ন স্থানে একই ধরনের ঘটনা ঘটেছে। প্রায় ১৯ মাস পর গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়েও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ছাড়া টাঙ্গাইলের গোপালপুর, নওগাঁ, খুলনা ও সাতক্ষীরাসহ একাধিক জেলায় একই ধরনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বেশ কয়েকটি ঘটনায় পুলিশ জড়িতদের সনাক্ত ও গ্রেফতারে অভিযান পরিচালনা করছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন