নড়াইল জেলার সদর উপজেলায় দুই গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) ভোরে সদর উপজেলার বড়কুলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষের সময় ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া আরও একজন পরে মারা যান।
নিহতদের পরিচয় ও সংঘর্ষের বিস্তারিত কারণ এবং পরিস্থিতি সম্পর্কে তদন্ত চলছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে বলে জানা গেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬
নড়াইল জেলার সদর উপজেলায় দুই গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) ভোরে সদর উপজেলার বড়কুলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষের সময় ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া আরও একজন পরে মারা যান।
নিহতদের পরিচয় ও সংঘর্ষের বিস্তারিত কারণ এবং পরিস্থিতি সম্পর্কে তদন্ত চলছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন