২০২৫ সালে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া মাদরাসা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড, প্রিন্ট ও তথ্যভুল সংশোধনে জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।
রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) বোর্ড থেকে জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) থেকে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড শুরু হয়েছে এবং ২৫ মার্চ ২০২৬ পর্যন্ত তথ্য সংশোধনের আবেদন করা যাবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট মাদরাসাগুলোকে বোর্ডের ই-এসআইএফ লিংক www.ebmeb.gov.bd-এ প্রবেশ করে ষষ্ঠ শ্রেণি থেকে eReg–Registration Print–2025 নির্বাচন করে প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড ব্যবহার করে কার্ড ডাউনলোড করতে হবে। এরপর নির্ধারিত স্থানে প্রতিষ্ঠানপ্রধানের সিল ও সই যুক্ত করে শিক্ষার্থীদের মধ্যে কার্ড বিতরণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যেসব শিক্ষার্থীর অনলাইন জন্মনিবন্ধন নম্বর এন্ট্রি করা হয়নি, তাদের রেজিস্ট্রেশন নম্বর এখনো ইস্যু হয়নি। জন্মনিবন্ধন নম্বর এন্ট্রির পর তাদের রেজিস্ট্রেশন নম্বর স্বয়ংক্রিয়ভাবে ইস্যু হবে এবং এ ক্ষেত্রে কোনো অতিরিক্ত বোর্ড ফি দিতে হবে না।
রেজিস্ট্রেশন কার্ডে শিক্ষার্থীর নাম, জন্মতারিখ, ছবি, পিতামাতার নাম ও লিঙ্গসহ অন্যান্য তথ্যে সংশোধনের প্রয়োজন হলে প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন করতে হবে। সংশোধনের জন্য ৩০০ টাকা বোর্ড ফি নির্ধারণ করা হয়েছে, যা সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে সংশোধনের আবেদন না করা হলে পরবর্তীতে নাম ও বয়স সংশোধন কমিটির মাধ্যমে আবেদন করতে হবে।
এছাড়া রেজিস্ট্রেশন কার্ডে থাকা কিউআর কোড স্ক্যান করে বোর্ডের ওয়েবসাইট থেকে কার্ড যাচাই করা যাবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ছাড়াই একাধিকবার প্রিন্ট করা সম্ভব হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন