পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন নিঃস্বার্থ পরিবার। নগরীর কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম প্রাঙ্গণে আয়োজিত ব্যতিক্রমী এ উদ্যোগে পথশিশু, ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, প্রায় তিন শতাধিক মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। বিকেল থেকেই নির্ধারিত স্থানে জড়ো হন সুবিধাবঞ্চিত মানুষরা। সংগঠনের স্বেচ্ছাসেবকরা সুশৃঙ্খলভাবে সবার হাতে ইফতার সামগ্রী তুলে দেন। পুরো আয়োজনটি ছিল শৃঙ্খলাপূর্ণ এবং আন্তরিকতায় ভরপুর।
সংগঠনের দায়িত্বশীলরা বলেন, রমজান আত্মসংযম ও সহমর্মিতার মাস। সমাজের অবহেলিত মানুষের সঙ্গে ইফতারের আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়ে মানবিক দায়িত্ব পালনের চেষ্টা করা হয়েছে। তারা আরও জানান, নিঃস্বার্থ পরিবারের কার্যক্রম শুধু রমজানকেন্দ্রিক নয়।
প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্যতিক্রমধর্মী ঈদ শপিংয়ের আয়োজন করে সংগঠনটি। ‘চাঁদের হাট’ নামে পরিচিত এ আয়োজনে অসহায় শিশুরা নিজেদের পছন্দমতো নতুন পোশাক বেছে নেওয়ার সুযোগ পায়। পাশাপাশি বিভিন্ন ধর্মীয় উৎসবেও সম্প্রীতির বার্তা নিয়ে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে তারা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সচেতন ও বিত্তবান ব্যক্তিরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে এ ধরনের উদ্যোগ আরও বড় পরিসরে বাস্তবায়ন সম্ভব। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন