ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে হামলা, গুলি বর্ষণ আহত ৬

 গাজীপুরের টঙ্গীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত পোষ্ট করাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলায় ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার ২১ ফেব্রুয়ারী রাত থেকে রবিবার (২২ ফেব্রুয়ারী) এই পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ছয় জন আহত হয়। একপর্যায়ে রবিবার বিকেলে ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটলে এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা।

এ ঘটনায় আহতরা হলেন, ক্ষুদ্র ব্যবসায়ী শাহাদাত হোসেন (২৮), ফিরোজ মিয়া (২৭),পথচারী রোহান (২১), রবিউল ইসলাম (৩৬), নয়ন ইসলাম রাজ (৩৩) ও সাফি মিয়া (৩২)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গত কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বিতর্কিত পোস্টকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। তারই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় কয়েকজন যুবকের উপর হামলা চালায় একটি পক্ষ। এতে আহত হন রবিউল, সাফি ও নয়ন নামে তিন যুবক আহত হন। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের এর পর রবিবার দুপুরে ওই দোকানে আবারও হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালিয়ে দুই ব্যবসায়ীসহ অন্তত তিনজনক আহত করে দুর্বৃত্তরা।
একপর্যায়ে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে তারা। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। তবে হামলাকারীদের সনাক্ত করতে পারেনি ভুক্তভোগীরা।

পুলিশ জানায়, গত শনিবার রাতে সংঘটিত একটি মারামারির ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। তার ধারাবাহিকতায় রবিবার দুপুরে হামলার ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ার খবর পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে হামলা, গুলি বর্ষণ আহত ৬

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ