বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে সোমবার (২৩ ফেব্রুয়ারি) থেকে দেশের চার বিভাগে দুদিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থার তথ্য অনুযায়ী, খুলনা, বরিশাল, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-একটি জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অংশে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, বিষুবীয় ভারত মহাসাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
সারাদেশে আবহাওয়ার পূর্বাভাস:
রোববার (২২ ফেব্রুয়ারি): সারাদেশে আংশিক মেঘলা আকাশ, আবহাওয়া প্রধানত শুষ্ক, রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত।
সোমবার (২৩ ফেব্রুয়ারি): খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি, অন্যান্য এলাকায় শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা সামান্য বৃদ্ধি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি): রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি, অন্যত্র শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা অপরিবর্তিত।
বুধবার (২৫ ফেব্রুয়ারি): সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা, আবহাওয়া শুষ্ক, তাপমাত্রা সামান্য কমতে পারে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি): আংশিক মেঘলা আকাশ, দেশের অধিকাংশ স্থানে শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত।
পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন