ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নারীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা, আরবি শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

নারীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা, আরবি শিক্ষক গ্রেপ্তার
চিত্র : সংগৃহীত

নড়াইলের কালিয়ায় এক নারীর ছবি ও ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে মো. ওমর ফারুক (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে তাকে আদালতে পাঠানো হয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, ওমর ফারুক কালিয়া উপজেলার বড় কালিয়া গ্রামের মৃত শাহাজান শেখের ছেলে। তিনি ইসলামিক ফাউন্ডেশন–এর ‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের তত্ত্বাবধায়ক হিসেবে কালিয়ায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওমর ফারুক ভুয়া আইডি ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এবং বিভিন্ন অজুহাতে সাহায্যের কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছিলেন। সর্বশেষ ভুক্তভোগীর ভাইয়ের কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়ার সময় তিনি সিসিটিভি ফুটেজে ধরা পড়েন।

ওসি ইদ্রিস আলী বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত ও আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং তার মোবাইল ফোন থেকে প্রতারণার আলামত পাওয়া গেছে। ভুক্তভোগী নারী তার স্বামীর মাধ্যমে মামলা করেছেন। অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী নারী সমাজে ও মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নারীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা, আরবি শিক্ষক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নড়াইলের কালিয়ায় এক নারীর ছবি ও ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে মো. ওমর ফারুক (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে তাকে আদালতে পাঠানো হয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, ওমর ফারুক কালিয়া উপজেলার বড় কালিয়া গ্রামের মৃত শাহাজান শেখের ছেলে। তিনি ইসলামিক ফাউন্ডেশন–এর ‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের তত্ত্বাবধায়ক হিসেবে কালিয়ায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওমর ফারুক ভুয়া আইডি ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এবং বিভিন্ন অজুহাতে সাহায্যের কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছিলেন। সর্বশেষ ভুক্তভোগীর ভাইয়ের কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়ার সময় তিনি সিসিটিভি ফুটেজে ধরা পড়েন।

ওসি ইদ্রিস আলী বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত ও আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং তার মোবাইল ফোন থেকে প্রতারণার আলামত পাওয়া গেছে। ভুক্তভোগী নারী তার স্বামীর মাধ্যমে মামলা করেছেন। অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী নারী সমাজে ও মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ