লক্ষ্মীপুরর রামগঞ্জ উপজেলাতে মাত্র ৫ টাকার লেনদেনকে কেন্দ্র করে প্রবাসী এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে। নিহত ব্যক্তির নাম আলমগীর হোসেন (৩৫)। অভিযুক্ত হিসেবে তার বড় ভাই খোরশেদ আলমের নাম জানা গেছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার করপাড়া ইউনিয়নর উত্তর বদরপুর মোহাম্মদ আলী বাড়ি, স্থানীয়ভাবে লেদির ভাগো বাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী জানান, পারিবারিক যৌথ বিদ্যুৎ বিলের ৫ টাকা পরিশোধ নিয়ে দুই ভাইয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে আলমগীর হোসেন পাশের একটি দোকানে গেলে সেখানে খোরশেদ আলমের সঙ্গে তার হাতাহাতি হয়। একপর্যায়ে মারধরে আলমগীর গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্র জানায়, নিহত আলমগীর হোসেন দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং সম্প্রতি দেশে ফেরেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ তাজ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন