অর্থ আত্মসাৎ ও চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান সাগরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, গত শুক্রবার রাত ১০টার দিকে শহরের জলেশ্বরীতলা কালী মন্দিরের সামনে থেকে মিজানুর রহমান সাগরকে গ্রেপ্তার করা হয়। বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাগর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। তাকে গ্রেপ্তার করে পরবর্তীতে আদালতে সোপর্দ করা হয়েছে।
মিজানুর রহমান সাগরের দলীয় পদের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইজাজ আল ওয়াসী জিম।
মামলার এজাহার অনুযায়ী, গত বছরের আগস্ট মাসে ঘটনার দিন রাতে কলেজের সামনে চা পানকালে মিজানুরসহ আরও ৪ থেকে ৫ জন মোটরসাইকেলে এসে ব্যবসায়ী রুবেল প্রামানিককে জোরপূর্বক অডিটোরিয়ামের পেছনে নিয়ে যান। সেখানে তাকে মারধর করা হয় এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। রুবেল চাঁদা দিতে অস্বীকার করলে তাকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এক পর্যায়ে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ২৮ হাজার ৩০০ টাকা আদায় করা হয় এবং কাছে থাকা আরও ২২ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, রুবেল প্রামানিক ৩০ আগস্ট সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অর্থ আত্মসাৎ, ব্যবসায়িক বিরোধের জেরে হামলা এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এই মামলায় মিজানুর রহমান সাগরকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন