ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

উন্নয়নবঞ্চিত পিরোজপুরে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা গৃহায়ন প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

উন্নয়নবঞ্চিত পিরোজপুরে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা গৃহায়ন প্রতিমন্ত্রীর
আহম্মদ সোহেল মনজুর বলেছেন, পিরোজপুরের উন্নয়ন দ্রুত এগিয়ে নিতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নিশ্চিত করতে হবে | ছবি: সংগৃহীত

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, বিগত সরকারের আমলে পিরোজপুর জেলা বিভিন্নভাবে উন্নয়নবঞ্চিত হয়েছে এবং দুর্নীতির কারণে গত দেড় বছর অবকাঠামোগত উন্নয়ন স্থবির ছিল। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পিরোজপুরের উন্নয়নে কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না এবং এ ক্ষেত্রে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী সোহেল মনজুর জানান, বর্তমান সরকার ইতোমধ্যে বেশ কিছু জনকল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ১৮০ দিনের বিশেষ কর্মসূচির আওতায় উপজেলাভিত্তিক ফ্যামিলি কার্ড বিতরণসহ নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের কাজ শুরু হবে। ভাষার মর্যাদা রক্ষা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা ভাষার বিকৃতি নয়, বরং সমৃদ্ধি চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব ক্ষেত্রে শুদ্ধ ও মর্যাদাপূর্ণ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে।”

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী এবং পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। অনুষ্ঠানে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বক্তারা পিরোজপুরের ঝিমিয়ে পড়া উন্নয়ন কর্মকাণ্ডে গতি ফিরিয়ে আনতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

উন্নয়নবঞ্চিত পিরোজপুরে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা গৃহায়ন প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, বিগত সরকারের আমলে পিরোজপুর জেলা বিভিন্নভাবে উন্নয়নবঞ্চিত হয়েছে এবং দুর্নীতির কারণে গত দেড় বছর অবকাঠামোগত উন্নয়ন স্থবির ছিল। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পিরোজপুরের উন্নয়নে কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না এবং এ ক্ষেত্রে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী সোহেল মনজুর জানান, বর্তমান সরকার ইতোমধ্যে বেশ কিছু জনকল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ১৮০ দিনের বিশেষ কর্মসূচির আওতায় উপজেলাভিত্তিক ফ্যামিলি কার্ড বিতরণসহ নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের কাজ শুরু হবে। ভাষার মর্যাদা রক্ষা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা ভাষার বিকৃতি নয়, বরং সমৃদ্ধি চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব ক্ষেত্রে শুদ্ধ ও মর্যাদাপূর্ণ বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে।”

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী এবং পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। অনুষ্ঠানে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বক্তারা পিরোজপুরের ঝিমিয়ে পড়া উন্নয়ন কর্মকাণ্ডে গতি ফিরিয়ে আনতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ