ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি-আলোচনা সভা

ছবি : সংগৃহীত

বরিশালের গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস সদস্য, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালিটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা খোকন চন্দ্র দাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম।

সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হিসেবে বাংলাদেশে দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘূর্ণিঝড়, বন্যা, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ থেকে জীবন ও সম্পদ রক্ষায় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। এ ধরনের কর্মসূচি মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ দাস, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা রিয়াজুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ, ইসলামের সভাপতি জহুরুল ইসলাম জহির এবং সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া।

অনুষ্ঠানের শেষ পর্বে গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিনির্বাপন বিষয়ে একটি মহড়া প্রদর্শন করেন। মহড়ায় দেখানো হয়, আগুন লাগার পর কীভাবে দ্রুত ও নিরাপদভাবে আগুন নিয়ন্ত্রণ করা যায় এবং সাধারণ মানুষ কীভাবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ড মোকাবিলা করতে পারে।

মহড়াটি উপস্থিত শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। আয়োজকরা জানান, দুর্যোগের সময় সচেতনতা ও সঠিক প্রস্তুতির মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এজন্য নিয়মিত প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে জনগণকে প্রস্তুত রাখা প্রয়োজন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি-আলোচনা সভা

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ