পঞ্চগড়ের বোদা উপজেলায় রমজান উপলক্ষে আসা টিসিবির পণ্যের একটি ট্রাকে সয়াবিন তেলের বদলে এক কাটুনে ৯ বোতল পানি পাওয়া গেছে। প্রতিটি বোতল ছিল ২ লিটার।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় এবং এলএসডি গোডামে ট্রাকটি আনলোড করার সময় তেলের বদলে পানি বোতলগুলো পাওয়া যায়।
জানা গেছে, ট্রাকটি দিনাজপুরের দশমাইল টিসিবির ডিপো থেকে পঞ্চগড়ের বোদা উপজেলা এলএসডি গোডামে সয়াবিন তেল নিয়ে আসে। ট্রাক থেকে পণ্যের কাটুন নামানোর সময় শ্রমিকদের কাছে ওজনে সন্দেহ হয়। পরে একটি কাটুন খোলা হলে তেলের পরিবর্তে পানি বোতল পাওয়া যায়।বোদা উপজেলা এলএসডি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল করিম সিদ্দিকী জানান, আনলোড করার সময় তেলের পরিবর্তে এক কাটুনে সাদা পানির বোতল পাওয়া যায়। বিষয়টি নিয়ে আনলোড বন্ধ রাখা হয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, এক কাটুনে ৯ বোতল পানি পাওয়া যাওয়ায় মালামাল গ্রহণ না করে ফেরত পাঠানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬
পঞ্চগড়ের বোদা উপজেলায় রমজান উপলক্ষে আসা টিসিবির পণ্যের একটি ট্রাকে সয়াবিন তেলের বদলে এক কাটুনে ৯ বোতল পানি পাওয়া গেছে। প্রতিটি বোতল ছিল ২ লিটার।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় এবং এলএসডি গোডামে ট্রাকটি আনলোড করার সময় তেলের বদলে পানি বোতলগুলো পাওয়া যায়।
বোদা উপজেলা এলএসডি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল করিম সিদ্দিকী জানান, আনলোড করার সময় তেলের পরিবর্তে এক কাটুনে সাদা পানির বোতল পাওয়া যায়। বিষয়টি নিয়ে আনলোড বন্ধ রাখা হয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, এক কাটুনে ৯ বোতল পানি পাওয়া যাওয়ায় মালামাল গ্রহণ না করে ফেরত পাঠানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন