ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চট্টগ্রামে শ্রমিক দলের নেতা গু'লি'বি'দ্ধ

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রামে শ্রমিক দলের নেতা গু'লি'বি'দ্ধ
চিত্র : সংগৃহীত

চট্টগ্রামের রাউজান উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে উপজেলা শ্রমিক দলের এক নেতা আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চৌধুরী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শ্রমিক নেতা মেহেদী হাসান (৩২) উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বলে দলটির সূত্রে জানা গেছে। তাঁর বাড়ি রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী, মেহেদী নামাজ পড়ার পর শাহ আউলিয়া জামে মসজিদ থেকে বাড়ি ফেরার সময় মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং দ্রুত পালিয়ে যায়।

উপজেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল আলম জানিয়েছেন, হামলাকারীরা মেহেদীকে হত্যা করার উদ্দেশ্যে ছয়টি গুলি চালায়। একটি গুলি তাঁর বুকের ডান পাশে লেগেছে এবং একটি গুলি পায়ে লাগেছে। আহত মেহেদীকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, এখন পর্যন্ত হামলাকারীদের সনাক্ত করা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সুত্র : প্রথম আলো

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চট্টগ্রামে শ্রমিক দলের নেতা গু'লি'বি'দ্ধ

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চট্টগ্রামের রাউজান উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে উপজেলা শ্রমিক দলের এক নেতা আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চৌধুরী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শ্রমিক নেতা মেহেদী হাসান (৩২) উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বলে দলটির সূত্রে জানা গেছে। তাঁর বাড়ি রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী, মেহেদী নামাজ পড়ার পর শাহ আউলিয়া জামে মসজিদ থেকে বাড়ি ফেরার সময় মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং দ্রুত পালিয়ে যায়।

উপজেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল আলম জানিয়েছেন, হামলাকারীরা মেহেদীকে হত্যা করার উদ্দেশ্যে ছয়টি গুলি চালায়। একটি গুলি তাঁর বুকের ডান পাশে লেগেছে এবং একটি গুলি পায়ে লাগেছে। আহত মেহেদীকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, এখন পর্যন্ত হামলাকারীদের সনাক্ত করা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সুত্র : প্রথম আলো

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ