ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চার দিনে পণ্য খালাসের নির্দেশ অর্থমন্ত্রীর, স্ক্যানিং মেশিন অচল রাখায় কড়া সতর্কতা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

চার দিনে পণ্য খালাসের নির্দেশ অর্থমন্ত্রীর, স্ক্যানিং মেশিন অচল রাখায় কড়া সতর্কতা

চট্টগ্রাম বন্দরে আমদানি করা কাঁচামাল ও পণ্য চার দিনের মধ্যে শুল্কায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগে নিজ বাসভবনে বন্দর ইউজারস ফোরামের সঙ্গে বৈঠক শেষে তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রামে এটি ছিল তাঁর প্রথম সফর।

বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, ব্যবহারকারীদের সঙ্গে আলোচনায় অনেক সমস্যার সমাধান হয়েছে। তবে আন্তমন্ত্রণালয় সিদ্ধান্তের প্রয়োজন থাকায় কিছু বিষয় সমাধানে আরও কয়েক দিন সময় লাগবে। সব সমস্যার সমাধান হলে বন্দরে পণ্য খালাস দ্রুততর হবে এবং সামগ্রিক ব্যয়ও কমে আসবে।

দেশের প্রধান সমুদ্রবন্দরে অধিকাংশ স্ক্যানিং মেশিন দীর্ঘদিন ধরে অচল থাকার বিষয়টি উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অর্থমন্ত্রী। বন্দর ও কাস্টমস কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, এত গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি দিনের পর দিন কীভাবে অচল থাকে তা অগ্রহণযোগ্য এবং এ ধরনের গাফিলতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তাঁর মতে, স্ক্যানিং মেশিনের এই অচলাবস্থাই বন্দরে পণ্যজট ও সরবরাহ ধীরগতির অন্যতম প্রধান কারণ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চার দিনে পণ্য খালাসের নির্দেশ অর্থমন্ত্রীর, স্ক্যানিং মেশিন অচল রাখায় কড়া সতর্কতা

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চট্টগ্রাম বন্দরে আমদানি করা কাঁচামাল ও পণ্য চার দিনের মধ্যে শুল্কায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগে নিজ বাসভবনে বন্দর ইউজারস ফোরামের সঙ্গে বৈঠক শেষে তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রামে এটি ছিল তাঁর প্রথম সফর।

বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, ব্যবহারকারীদের সঙ্গে আলোচনায় অনেক সমস্যার সমাধান হয়েছে। তবে আন্তমন্ত্রণালয় সিদ্ধান্তের প্রয়োজন থাকায় কিছু বিষয় সমাধানে আরও কয়েক দিন সময় লাগবে। সব সমস্যার সমাধান হলে বন্দরে পণ্য খালাস দ্রুততর হবে এবং সামগ্রিক ব্যয়ও কমে আসবে।

দেশের প্রধান সমুদ্রবন্দরে অধিকাংশ স্ক্যানিং মেশিন দীর্ঘদিন ধরে অচল থাকার বিষয়টি উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অর্থমন্ত্রী। বন্দর ও কাস্টমস কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, এত গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি দিনের পর দিন কীভাবে অচল থাকে তা অগ্রহণযোগ্য এবং এ ধরনের গাফিলতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তাঁর মতে, স্ক্যানিং মেশিনের এই অচলাবস্থাই বন্দরে পণ্যজট ও সরবরাহ ধীরগতির অন্যতম প্রধান কারণ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ