ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মেসেঞ্জার ডটকম বন্ধ করছে মেটা, এপ্রিল থেকে ফেসবুকেই মিলবে চ্যাটের সুবিধা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

মেসেঞ্জার ডটকম বন্ধ করছে মেটা, এপ্রিল থেকে ফেসবুকেই মিলবে চ্যাটের সুবিধা

আগামী এপ্রিল থেকে মেসেঞ্জার ডটকম ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা, যার ফলে ব্রাউজারে আলাদাভাবে মেসেঞ্জার ব্যবহারের সুযোগ আর থাকবে না।

মেটা জানিয়েছে, আগামী ৬ এপ্রিল ২০২৬ থেকে কেউ মেসেঞ্জার ডটকমে প্রবেশের চেষ্টা করলে স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকের মেসেজ পেজে (facebook.com/messages) চলে যাবেন। অর্থাৎ ওয়েবের মাধ্যমে বার্তা আদান-প্রদান করতে হলে এখন থেকে ফেসবুকের মূল সাইটই একমাত্র ভরসা। তবে অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে মেসেঞ্জারের মোবাইল অ্যাপ আগের মতোই চালু থাকবে এবং সেখানে কোনো পরিবর্তন আসছে না।

এটি মেটার একটি ধারাবাহিক সিদ্ধান্তের অংশ। এর আগে গত বছর উইন্ডোজ ও ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য মেসেঞ্জারের স্বতন্ত্র ডেস্কটপ অ্যাপ বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার ওয়েব সংস্করণও বন্ধ করে মেসেজিং সেবাকে সম্পূর্ণরূপে ফেসবুকের মূল প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

এই পরিবর্তনে সবচেয়ে বেশি অসুবিধায় পড়বেন যারা ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই শুধু মেসেঞ্জার ডটকম ব্যবহার করতেন। নতুন ব্যবস্থায় ওয়েবে চ্যাট করতে হলে ফেসবুকে লগইন করা বাধ্যতামূলক হবে। এ ছাড়া ছোট ব্যবসাপ্রতিষ্ঠান, কমিউনিটি গ্রুপ এবং যারা ব্রাউজারে আলাদা মেসেঞ্জার উইন্ডোয় অভ্যস্ত ছিলেন, তাদেরও ফেসবুকের মূল ডেস্কটপ সংস্করণে যেতে হবে।

উল্লেখ্য, ২০১১ সালে ফেসবুক থেকে আলাদা করে মেসেঞ্জার চালু হওয়ার পর এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় বার্তা আদান-প্রদানের মাধ্যম হিসেবে পরিচিতি পায়। দেড় দশক পর মেটা এখন সেই পরিচিত সেবাকে আবারও ফেসবুকের কাঠামোর মধ্যে একীভূত করছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মেসেঞ্জার ডটকম বন্ধ করছে মেটা, এপ্রিল থেকে ফেসবুকেই মিলবে চ্যাটের সুবিধা

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আগামী এপ্রিল থেকে মেসেঞ্জার ডটকম ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা, যার ফলে ব্রাউজারে আলাদাভাবে মেসেঞ্জার ব্যবহারের সুযোগ আর থাকবে না।

মেটা জানিয়েছে, আগামী ৬ এপ্রিল ২০২৬ থেকে কেউ মেসেঞ্জার ডটকমে প্রবেশের চেষ্টা করলে স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকের মেসেজ পেজে (facebook.com/messages) চলে যাবেন। অর্থাৎ ওয়েবের মাধ্যমে বার্তা আদান-প্রদান করতে হলে এখন থেকে ফেসবুকের মূল সাইটই একমাত্র ভরসা। তবে অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে মেসেঞ্জারের মোবাইল অ্যাপ আগের মতোই চালু থাকবে এবং সেখানে কোনো পরিবর্তন আসছে না।

এটি মেটার একটি ধারাবাহিক সিদ্ধান্তের অংশ। এর আগে গত বছর উইন্ডোজ ও ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য মেসেঞ্জারের স্বতন্ত্র ডেস্কটপ অ্যাপ বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার ওয়েব সংস্করণও বন্ধ করে মেসেজিং সেবাকে সম্পূর্ণরূপে ফেসবুকের মূল প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

এই পরিবর্তনে সবচেয়ে বেশি অসুবিধায় পড়বেন যারা ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই শুধু মেসেঞ্জার ডটকম ব্যবহার করতেন। নতুন ব্যবস্থায় ওয়েবে চ্যাট করতে হলে ফেসবুকে লগইন করা বাধ্যতামূলক হবে। এ ছাড়া ছোট ব্যবসাপ্রতিষ্ঠান, কমিউনিটি গ্রুপ এবং যারা ব্রাউজারে আলাদা মেসেঞ্জার উইন্ডোয় অভ্যস্ত ছিলেন, তাদেরও ফেসবুকের মূল ডেস্কটপ সংস্করণে যেতে হবে।

উল্লেখ্য, ২০১১ সালে ফেসবুক থেকে আলাদা করে মেসেঞ্জার চালু হওয়ার পর এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় বার্তা আদান-প্রদানের মাধ্যম হিসেবে পরিচিতি পায়। দেড় দশক পর মেটা এখন সেই পরিচিত সেবাকে আবারও ফেসবুকের কাঠামোর মধ্যে একীভূত করছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ