কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে সমুদ্রপথে মিয়ানমারে পাচারের সময় ২২০ বস্তা সিমেন্টসহ আটজন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহভাজন একটি ফিশিং বোটকে থামার সংকেত দেয় কোস্ট গার্ড। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ২২০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়।
জব্দকৃত এসব সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ১০ হাজার টাকা। অভিযানে পাচার কাজে জড়িত থাকার অভিযোগে বোটে থাকা আটজন ব্যক্তিকে আটক করার পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোটটিও জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে পণ্য পাচারের সময় তাদের হাতেনাতে আটক করা হয়েছে। জব্দকৃত সিমেন্ট ও বোটসহ আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ পাচার রোধে কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন