ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হরিণাকুণ্ডুতে যথাযোগ্য মর্যাদায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

এম.টুকু মাহমুদ
এম.টুকু মাহমুদ Jhenaidah Upazila Correspondent
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

হরিণাকুণ্ডুতে যথাযোগ্য মর্যাদায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করছেন ইউএনও মোঃ দিদারুল আলম। ছবিঃ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। অমর একুশের প্রথম প্রহর শনিবার রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানার সঞ্চালনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ দিদারুল আলম। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুব মঞ্জুর মৌনা, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কিবরিয়া, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ উজ্জ্বল কুমার কুণ্ডু এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন।

এছাড়াও উপজেলা বিএনপির পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার ও সাধারণ সম্পাদক তাইজাল হোসেন। যুবদলের আহ্বায়ক আব্দুস সামাদ, যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা রিপনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসনের সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মহান একুশের চেতনাকে হৃদয়ে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতীয় উন্নয়ন ও কল্যাণে কাজ করাই হোক এই দিনের অঙ্গীকার।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

হরিণাকুণ্ডুতে যথাযোগ্য মর্যাদায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ