পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের নতুন সময় নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে বিদ্যুৎ খাতে গ্যাসের চাহিদা বৃদ্ধি এবং ইফতারের সময় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্পচাপ পরিস্থিতি নিরসনের লক্ষ্যে প্রথম রমজান থেকে ১৪ মার্চ পর্যন্ত সিএনজি স্টেশনগুলো প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে।
এ ছাড়া ঈদ উপলক্ষ্যে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াত স্বাভাবিক রাখতে জ্বালানি সরবরাহের সুবিধার্থে ১৫ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পরবর্তীতে ২৬ মার্চ থেকে আগের নিয়ম অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন