ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রাস্তায় সাধারণ মুসল্লিদের সঙ্গে জুমার নামাজ পড়লেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

রাস্তায় সাধারণ মুসল্লিদের সঙ্গে জুমার নামাজ পড়লেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ শুক্রবার পবিত্র রমজান মাসের প্রথম জুমার নামাজ সাধারণ মুসল্লিদের সঙ্গে রাস্তায় বসে আদায় করেছেন। মিরপুরে নিজ বাসভবনের পাশে ইস্টার্ন হাউজিং মসজিদের সামনে তিনি নামাজে অংশ নেন। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর এটিই ছিল তাঁর প্রথম জুমার নামাজ।

প্রতিমন্ত্রী আমিনুল হক বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। তাঁর এই সাধারণ জীবনযাপন স্থানীয় মুসল্লিদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার আগে আমিনুল হক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের একজন কিংবদন্তি খেলোয়াড় হিসেবে পরিচিত ছিলেন। তিনি দেশের ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক এবং ১৯৯৮ সাল থেকে জাতীয় দলের হয়ে দীর্ঘ সময় খেলেছেন। দলের অধিনায়ক হিসেবেও তিনি সফলভাবে নেতৃত্ব দিয়েছেন এবং ২০১১ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রাস্তায় সাধারণ মুসল্লিদের সঙ্গে জুমার নামাজ পড়লেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ শুক্রবার পবিত্র রমজান মাসের প্রথম জুমার নামাজ সাধারণ মুসল্লিদের সঙ্গে রাস্তায় বসে আদায় করেছেন। মিরপুরে নিজ বাসভবনের পাশে ইস্টার্ন হাউজিং মসজিদের সামনে তিনি নামাজে অংশ নেন। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর এটিই ছিল তাঁর প্রথম জুমার নামাজ।

প্রতিমন্ত্রী আমিনুল হক বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। তাঁর এই সাধারণ জীবনযাপন স্থানীয় মুসল্লিদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার আগে আমিনুল হক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের একজন কিংবদন্তি খেলোয়াড় হিসেবে পরিচিত ছিলেন। তিনি দেশের ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক এবং ১৯৯৮ সাল থেকে জাতীয় দলের হয়ে দীর্ঘ সময় খেলেছেন। দলের অধিনায়ক হিসেবেও তিনি সফলভাবে নেতৃত্ব দিয়েছেন এবং ২০১১ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ