আগামী কয়েকদিন দেশের আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও ২৩ ও ২৪ ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর ও জলবায়ু গবেষকদের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, এই দুই দিন দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এর মধ্যে খুলনা বিভাগের উপকূলীয় জেলাসমূহ, বরিশাল বিভাগের সব জেলা এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির প্রভাব তুলনামূলক বেশি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রকাশিত নিয়মিত বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আপাতত সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টির ফলে তাপমাত্রায় সামান্য হেরফের হতে পারে।
সামগ্রিকভাবে আগামী কয়েকদিন দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের আবহাওয়া অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে। তবে বৃষ্টির প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে সাময়িক শীতলতা অনুভূত হতে পারে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন