ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পারিবারিক কলহ: কর্ণফুলীতে স্ত্রীকে ছুরিকাঘাত করে জঙ্গলে ফেলে পালালেন স্বামী

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

পারিবারিক কলহ: কর্ণফুলীতে স্ত্রীকে ছুরিকাঘাত করে জঙ্গলে ফেলে পালালেন স্বামী

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সানোয়ারা বেগম (৪২) নামে এক নারীকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় একটি নির্জন জঙ্গলে ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক আবাসিক এলাকার পাশে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, যেখানে বর্তমানে তার অস্ত্রোপচার চলছে। সানোয়ারা বেগম বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এ কর্মরত এবং তিনি চরপাথরঘাটা ইউনিয়নের মাদরাসাপাড়া এলাকার বাসিন্দা।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, এটি সানোয়ারা বেগমের দ্বিতীয় বিয়ে। অভিযুক্ত স্বামী হাবিবুর রহমানের (২৭) বাড়ি ফরিদপুর জেলায়। জানা গেছে, গত ছয় মাস ধরে এই দম্পতির মধ্যে কোনো যোগাযোগ ছিল না এবং সম্প্রতি সানোয়ারা তার স্বামীকে বাসা থেকে বের করে দিয়েছিলেন। সেই দীর্ঘদিনের পারিবারিক কলহ ও দ্বন্দ্বের জের ধরেই এই হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে সুচিকিৎসার ব্যবস্থা করেছে। অভিযুক্ত স্বামীকে আটকে অভিযান চালানো হচ্ছে এবং ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পক্ষ থেকেও আহত নারীর চিকিৎসায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পারিবারিক কলহ: কর্ণফুলীতে স্ত্রীকে ছুরিকাঘাত করে জঙ্গলে ফেলে পালালেন স্বামী

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সানোয়ারা বেগম (৪২) নামে এক নারীকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় একটি নির্জন জঙ্গলে ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক আবাসিক এলাকার পাশে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, যেখানে বর্তমানে তার অস্ত্রোপচার চলছে। সানোয়ারা বেগম বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এ কর্মরত এবং তিনি চরপাথরঘাটা ইউনিয়নের মাদরাসাপাড়া এলাকার বাসিন্দা।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, এটি সানোয়ারা বেগমের দ্বিতীয় বিয়ে। অভিযুক্ত স্বামী হাবিবুর রহমানের (২৭) বাড়ি ফরিদপুর জেলায়। জানা গেছে, গত ছয় মাস ধরে এই দম্পতির মধ্যে কোনো যোগাযোগ ছিল না এবং সম্প্রতি সানোয়ারা তার স্বামীকে বাসা থেকে বের করে দিয়েছিলেন। সেই দীর্ঘদিনের পারিবারিক কলহ ও দ্বন্দ্বের জের ধরেই এই হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে সুচিকিৎসার ব্যবস্থা করেছে। অভিযুক্ত স্বামীকে আটকে অভিযান চালানো হচ্ছে এবং ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পক্ষ থেকেও আহত নারীর চিকিৎসায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ