বন্ধুদের সঙ্গে ভ্রমণে যাওয়ার টাকা না পেয়ে নিজের অপহরণের নাটক সাজানো কিশোর মো. আকাইদকে (১৬) উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মাগুরা শহরের কাঁচাবাজার এলাকা থেকে তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে মুহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের পাল্লা পশ্চিমপাড়া এলাকা থেকে আকাইদ নিখোঁজ হয়। ভ্রমণের জন্য বাবার কাছে টাকা চেয়েছিল সে। বাবা টাকা দিতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে আকাইদ বাড়ি থেকে বের হয়ে যায় এবং নিজের অপহরণের গল্প সাজিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। মুহম্মদপুর থেকে অটোরিকশায় করে সে মাগুরা সদর এলাকায় গিয়ে আত্মগোপন করে।
ঘটনাটি জানাজানি হলে অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম–এর নির্দেশনায় এবং মুহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান–এর তত্ত্বাবধানে অভিযানে নামে পুলিশ। জেলা ডিবি পুলিশের ওসি মুন্সি মো. রাসেল–এর নেতৃত্বে একটি বিশেষ দল তথ্য-প্রযুক্তির সহায়তায় আকাইদের অবস্থান শনাক্ত করে। পরে জেলা শহরের কাঁচাবাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর আকাইদ পুলিশের কাছে স্বীকার করে, তার বাবা মো. রবিউল ইসলামের ওপর অভিমান এবং ভ্রমণের টাকা জোগাড়ের উদ্দেশ্যেই সে এই নাটক সাজিয়েছিল; তাকে কেউ অপহরণ করেনি।
পুলিশ জানিয়েছে, এ ধরনের মিথ্যা অপহরণ নাটক দণ্ডনীয় অপরাধ এবং এতে আইনশৃঙ্খলা বাহিনীর সময় ও শ্রম নষ্ট হয়। অভিভাবকদের সন্তানদের চলাফেরা ও বন্ধুবান্ধব সম্পর্কে আরও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন