ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নীলফামারী বড় বাজারে জেলা প্রশাসনের সমন্বিত অভিযান

এম এ মানিক মন্ডল
এম এ মানিক মন্ডল
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

নীলফামারী বড় বাজারে জেলা প্রশাসনের সমন্বিত অভিযান

নীলফামারী জেলার বাজার ব্যবস্থাপনা, ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে আজ ১৯ ফেব্রুয়ারি নীলফামারী সদর উপজেলার বড় বাজার এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান। অভিযানে সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।

এছাড়া অভিযানে অংশগ্রহণ করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নীলফামারীর সহকারী পরিচালক মোঃ শামসুল আলম, জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ শিহাব উদ্দীন এবং কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক এ. টি. এম. এরশাদ আলম খান।

অভিযানকালে বাজারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, ওজন ও পরিমাপের যথার্থতা এবং ভোক্তা স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তদারকি করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, জনস্বার্থে বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের সমন্বিত অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং কোনো অনিয়ম পরিলক্ষিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নীলফামারী বড় বাজারে জেলা প্রশাসনের সমন্বিত অভিযান

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নীলফামারী জেলার বাজার ব্যবস্থাপনা, ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে আজ ১৯ ফেব্রুয়ারি নীলফামারী সদর উপজেলার বড় বাজার এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান। অভিযানে সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।

এছাড়া অভিযানে অংশগ্রহণ করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নীলফামারীর সহকারী পরিচালক মোঃ শামসুল আলম, জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ শিহাব উদ্দীন এবং কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক এ. টি. এম. এরশাদ আলম খান।

অভিযানকালে বাজারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, ওজন ও পরিমাপের যথার্থতা এবং ভোক্তা স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তদারকি করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, জনস্বার্থে বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের সমন্বিত অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং কোনো অনিয়ম পরিলক্ষিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ