দেশের শিক্ষা কারিকুলাম পরিবর্তন করা হবে না, বরং রিভিউ বা পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) নতুন সরকারের কর্মদিবসের প্রথম দিনে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সংবাদ সম্মেলনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন। কারিকুলাম নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, “কারিকুলাম চেঞ্জ নয়, রিভিউ হবে।”
এছাড়া বিএনপি-জামায়াতে ইসলামী জোট সরকারের আমলে শিক্ষাখাতের কাজের স্মৃতিচারণ করে তিনি উল্লেখ করেন, “২০০১ সালে দায়িত্ব পাওয়ার পর নকল প্রতিরোধ হয়েছিল এবং প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়েছিল। সেগুলো চলেই গেছে এবং এ ধরনের পুনরাবৃত্তি হবে বলে আমি বিশ্বাস করি না।”
মঙ্গলবার শপথ গ্রহণের দিন শিক্ষামন্ত্রী জাতীয় সংসদে প্রবেশের সময় লোহার বাউন্ডারির ওপর দিয়ে জাম্প করার ঘটনায় সাংবাদিকরা শিক্ষাখাতে অনুরূপ পরিবর্তন হবে কি না জানতে চাইলে তিনি বলেন, “হ্যাঁ, আমাদের এডুকেশন সেক্টরে শুধু হাইজাম্প নয়, পোল ভল্ট জাম্প দিতে হবে। এটাই আমি বিশ্বাস করি।”

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন