ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কানাডায় রমজান মাসের রোজা শুরু

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

কানাডায় রমজান মাসের রোজা শুরু

কানাডায় স্থানীয় সময় বুধবার থেকে পবিত্র রমজান মাসের রোজা শুরু হয়েছে। রমজানকে স্বাগত জানাতে মঙ্গলবার রাতে দেশটির বিভিন্ন মসজিদে প্রথম তারাবি নামাজ আদায় করা হয় এবং বুধবার থেকে ধর্মপ্রাণ মুসলমানরা সিয়াম পালন শুরু করেন। যুক্তরাষ্ট্র ও উত্তর আমেরিকার দেশগুলো সাধারণত জ্যোতির্বিদ্যার হিসাবের ভিত্তিতে রমজান ও ঈদের তারিখ ঘোষণা করে, আর সেই হিসাব অনুযায়ী মঙ্গলবার রমজানের চাঁদ দেখা গেছে। রমজান উপলক্ষে কানাডার বিভিন্ন প্রভিন্সে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক প্রস্তুতি দেখা গেছে; গ্রোসারি দোকানগুলোতে চলছে রমজানের বিশেষ অফার ও মূল্যহ্রাস, যেখানে প্রবাসী বাংলাদেশিসহ মুসলিমদের কেনাকাটার ভিড় লক্ষ্য করা গেছে। ক্যালগেরির আকরাম জুম্মা মসজিদসহ বিভিন্ন মসজিদে তারাবি নামাজ শেষে মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয় এবং রমজানের ফজিলত ও সঠিকভাবে ইবাদত পালনের আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কানাডায় রমজান মাসের রোজা শুরু

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কানাডায় স্থানীয় সময় বুধবার থেকে পবিত্র রমজান মাসের রোজা শুরু হয়েছে। রমজানকে স্বাগত জানাতে মঙ্গলবার রাতে দেশটির বিভিন্ন মসজিদে প্রথম তারাবি নামাজ আদায় করা হয় এবং বুধবার থেকে ধর্মপ্রাণ মুসলমানরা সিয়াম পালন শুরু করেন। যুক্তরাষ্ট্র ও উত্তর আমেরিকার দেশগুলো সাধারণত জ্যোতির্বিদ্যার হিসাবের ভিত্তিতে রমজান ও ঈদের তারিখ ঘোষণা করে, আর সেই হিসাব অনুযায়ী মঙ্গলবার রমজানের চাঁদ দেখা গেছে। রমজান উপলক্ষে কানাডার বিভিন্ন প্রভিন্সে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক প্রস্তুতি দেখা গেছে; গ্রোসারি দোকানগুলোতে চলছে রমজানের বিশেষ অফার ও মূল্যহ্রাস, যেখানে প্রবাসী বাংলাদেশিসহ মুসলিমদের কেনাকাটার ভিড় লক্ষ্য করা গেছে। ক্যালগেরির আকরাম জুম্মা মসজিদসহ বিভিন্ন মসজিদে তারাবি নামাজ শেষে মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয় এবং রমজানের ফজিলত ও সঠিকভাবে ইবাদত পালনের আহ্বান জানানো হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ