ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রমজান ও ঈদ উপলক্ষে আজ থেকে টানা ৩৯ দিন বন্ধ কলেজ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

রমজান ও ঈদ উপলক্ষে আজ থেকে টানা ৩৯ দিন বন্ধ কলেজ

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) থেকে দেশের সরকারি ও বেসরকারি কলেজে আনুষ্ঠানিকভাবে ছুটি শুরু হচ্ছে এবং ২৯ মার্চ পর্যন্ত টানা ৩৯ দিন বন্ধ থাকবে প্রতিষ্ঠানগুলো।

শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ৩৬ দিন বন্ধ থাকবে কলেজগুলো। এর পর ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক দিনের ছুটি রয়েছে এবং পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২৯ মার্চ রোববার থেকে কলেজগুলোয় পুনরায় ক্লাস শুরু হবে।

এছাড়া বছরের অন্যান্য ছুটির মধ্যে রয়েছে ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত ১০ দিন, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ১০ দিন এবং শীতকালীন অবকাশ হিসেবে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১১ দিন। প্রতিবছরের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে তিন দিনের সংরক্ষিত ছুটি রাখা হয়েছে, যা প্রয়োজনে ব্যবহার করা যাবে।

অপরদিকে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকায় দেখা যায়, আগের বছরের তুলনায় এবার ১২ দিন ছুটি কমানো হয়েছে। শবে মেরাজ, জন্মাষ্টমী, আশুরাসহ বেশ কয়েকটি দিনের ছুটি বাতিল করা হয়েছে। একইসঙ্গে পবিত্র রমজান মাসের অর্ধেকের বেশি সময় স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাদরাসাগুলোতে ইতোমধ্যেই ১৫ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজানের ছুটি শুরু হয়ে গেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রমজান ও ঈদ উপলক্ষে আজ থেকে টানা ৩৯ দিন বন্ধ কলেজ

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) থেকে দেশের সরকারি ও বেসরকারি কলেজে আনুষ্ঠানিকভাবে ছুটি শুরু হচ্ছে এবং ২৯ মার্চ পর্যন্ত টানা ৩৯ দিন বন্ধ থাকবে প্রতিষ্ঠানগুলো।

শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ৩৬ দিন বন্ধ থাকবে কলেজগুলো। এর পর ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক দিনের ছুটি রয়েছে এবং পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২৯ মার্চ রোববার থেকে কলেজগুলোয় পুনরায় ক্লাস শুরু হবে।

এছাড়া বছরের অন্যান্য ছুটির মধ্যে রয়েছে ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত ১০ দিন, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ১০ দিন এবং শীতকালীন অবকাশ হিসেবে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১১ দিন। প্রতিবছরের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে তিন দিনের সংরক্ষিত ছুটি রাখা হয়েছে, যা প্রয়োজনে ব্যবহার করা যাবে।

অপরদিকে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকায় দেখা যায়, আগের বছরের তুলনায় এবার ১২ দিন ছুটি কমানো হয়েছে। শবে মেরাজ, জন্মাষ্টমী, আশুরাসহ বেশ কয়েকটি দিনের ছুটি বাতিল করা হয়েছে। একইসঙ্গে পবিত্র রমজান মাসের অর্ধেকের বেশি সময় স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাদরাসাগুলোতে ইতোমধ্যেই ১৫ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজানের ছুটি শুরু হয়ে গেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ