দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই এবং অস্ট্রেলিয়ায় আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এসব দেশের আকাশে রমজানের চাঁদ দেখা না যাওয়ায় প্রথম রোজা পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানাচ্ছে গালফ নিউজ।
ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় দেশের কোথাও রমজানের নতুন চাঁদ দেখা যায়নি। ফলে চলতি শাবান মাস ৩০ দিন পূর্ণ করবে এবং বুধবার (১৮ ফেব্রুয়ারি) শাবান মাসের শেষ দিন হিসেবে গণ্য হবে। এই ভিত্তিতে বৃহস্পতিবার প্রথম রোজা পালন শুরু হবে। দেশটির জ্যোতির্বিদ্যা কর্তৃপক্ষ এবং বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যের ভিত্তিতে এই ঘোষণা এসেছে।
সিঙ্গাপুরেও একইভাবে বৃহস্পতিবার থেকে রমজান শুরু হচ্ছে। দেশের ইসলামিক রিলিজিয়াস কাউন্সিল (এমইউআইএস) মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা না যাওয়ায় এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে।
ব্রুনাইয়ের রাষ্ট্রীয় বেতার ও টেলিভিশনেও মঙ্গলবার দেশটিতে চাঁদ দেখা না যাওয়ার খবর জানানো হয়েছে। দেশটির শরিয়াহ হাইকোর্টের বিচারক ইয়াং আরিফ আওয়াং হাজি হাসান বিন হাজি মেতালি বলেন, ঐতিহ্যবাহী চাঁদ দেখার প্রক্রিয়া অনুসরণ করে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে।
তুরস্কে চাঁদ দেখা না যাওয়ায় ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে রমজান মাস শুরু হবে।
ওমানে চাঁদ দেখা কমিটি জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী শাবান মাসের ২৯ তারিখে সব গভর্নরেটে সূর্যাস্তের সময় চাঁদ অস্ত যাবে, ফলে খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা নেই। ধর্মীয় ও বৈজ্ঞানিক মানদণ্ড অনুযায়ী আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে ১৪৪৭ হিজরির রমজান মাস শুরু হবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) শাবান মাসের শেষ দিন হিসেবে গণ্য হবে।
মালয়েশিয়া সরকারও আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, দেশের আকাশে রমজানের অর্ধচন্দ্র দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার থেকে দেশটিতে পবিত্র রমজান শুরু হবে।
অস্ট্রেলিয়ার ইসলামি কর্তৃপক্ষও জ্যোতির্বিদ্যা ও ধর্মীয় পর্যবেক্ষণের পর নিশ্চিত করেছে, দেশটিতে বৃহস্পতিবার থেকে রমজান মাস শুরু হবে।
সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের পরিস্থিতি ভিন্ন। আমিরাতে মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা গেছে, তবে চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিক পর্যবেক্ষণের পর আসবে। আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, অধিকাংশ আরব ও ইসলামি দেশের আকাশে নতুন ইসলামি মাসের চাঁদ দেখা যাবে না। সৌদি আরবও নাগরিকদের চাঁদ দেখার জন্য প্রস্তুতি নিতে অনুরোধ করেছে।
বিশেষভাবে উল্লেখ্য, ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার ভিন্নতার কারণে বিশ্বের বিভিন্ন দেশে রোজা শুরুর তারিখে একদিনের ব্যবধান থাকে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন