সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে রমজান মাসের শুরুর ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে, চাঁদ দেখার ভিত্তিতে আগামী বুধবার (আগামীকাল) থেকে প্রথম রোজা রাখা হবে।
সৌদিভিত্তিক হারামাইন ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে অর্ধচন্দ্রের দেখা মিলেছে। ফলে আজ রাত থেকে ১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাস শুরু।”
ওই বিবৃতিতে আরও বলা হয়, “মহান আল্লাহ তায়ালা আমাদের সিয়াম, কিয়াম ও ইবাদত কবুল করুন এবং এই বরকতময় মাসের মূল্যবান মুহূর্তগুলোকে তাঁর সন্তুষ্টি অর্জনের কাজে ব্যয় করার তাওফিক দান করুন। আমীন।”
সৌদির পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও কাতারও চাঁদ দেখা গেছে বলে ঘোষণা দিয়েছে।
তবে সৌদির প্রতিবেশী ওমান আজ চাঁদ দেখা না যাওয়ায় সেখানে প্রথম রোজা আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে। এর বাইরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই ও সিঙ্গাপুরসহ মধ্য এশিয়ার কিরগিজস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান ও আজারবাইজানেও চাঁদ দেখা যায়নি। ফলে এসব দেশেও রোজা বৃহস্পতিবার থেকে শুরু হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন