ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কোম্পানীগঞ্জে অর্ধকোটি টাকার ভারতীয় মদসহ দুইজন আটক

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

কোম্পানীগঞ্জে অর্ধকোটি টাকার ভারতীয় মদসহ দুইজন আটক

সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে একটি নোহা গাড়িতে করে পাচারকালে ১ হাজার ২২৫ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করা হয়েছে, জব্দ করা মদ ও গাড়ির আনুমানিক মূল্য প্রায় অর্ধকোটি টাকা।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) ভোররাতে উপজেলার নভাগী গ্রামে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের এই ভারতীয় মদ ও গাড়িটি জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকায় কালো রঙের একটি এক্স নোহা গাড়ি গভীর রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার এসআই কামরুল আলম, এসআই আমিরুল ইসলাম, এএসআই মোহাম্মদ আলী ও এএসআই আবুল কালামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযানে নামে। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িটি নভাগী গ্রামে প্রবেশ করলে নজরদারি বাড়িয়ে মৃত আব্দুল মালিকের বাড়ির সামনের কাঁচা রাস্তা থেকে গাড়িসহ দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার চন্দ্রগ্রামের ওয়াহিদ আলীর ছেলে রাকিবুল ইসলাম রুবেল (৩২) এবং মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার হালিয়াঘাট গ্রামের খোকন মোল্লার ছেলে সাগর মোল্লা (৩৪)।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ পথে আনা এই মাদক দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত চেকপোস্ট বসিয়ে অভিযান অব্যাহত রাখা হচ্ছে বলেও জানান তিনি। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এর আগেও কোম্পানীগঞ্জ থানা পুলিশ একাধিকবার ট্রাক, পিকআপ ও নোহা গাড়িতে করে পাচারকালে ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে। এ ধরনের সফল অভিযানের স্বীকৃতি হিসেবে সিলেট রেঞ্জ ও জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন সময় পুরস্কৃত হয়েছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কোম্পানীগঞ্জে অর্ধকোটি টাকার ভারতীয় মদসহ দুইজন আটক

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ