ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে রমজানের চাঁদ দেখার অপেক্ষা, আজ সন্ধ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

মধ্যপ্রাচ্যে রমজানের চাঁদ দেখার অপেক্ষা, আজ সন্ধ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত

১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার জন্য সকল মুসলিম নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট, এবং আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় চাঁদ দেখার ফলাফলের ওপর নির্ভর করে মধ্যপ্রাচ্যে রমজান শুরুর তারিখ চূড়ান্ত হবে।

সৌদি আরবের সুপ্রিম কোর্ট গত রবিবার (স্থানীয় সময়) এই আহ্বান জানায়। মুসলিম বিশ্বে চন্দ্রবর্ষের হিসাব অনুযায়ী প্রতিটি মাস ২৯ অথবা ৩০ দিনে গণনা করা হয়। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আজ শাবান মাসের ২৯তম দিন চলছে।

আল আরাবিয়া নিউজের প্রতিবেদন অনুযায়ী, আজ সন্ধ্যায় সৌদি আকাশে রমজানের চাঁদ দেখা গেলে আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরু হবে। তবে চাঁদ দেখা না গেলে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং সে ক্ষেত্রে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রথম রোজা পালিত হবে। চাঁদ দেখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ রাতেই আনুষ্ঠানিকভাবে জানাবে সৌদি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, রমজান ইসলামিক চন্দ্র ক্যালেন্ডারের নবম মাস এবং মুসলিম বিশ্বে এটি সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচিত।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মধ্যপ্রাচ্যে রমজানের চাঁদ দেখার অপেক্ষা, আজ সন্ধ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার জন্য সকল মুসলিম নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট, এবং আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় চাঁদ দেখার ফলাফলের ওপর নির্ভর করে মধ্যপ্রাচ্যে রমজান শুরুর তারিখ চূড়ান্ত হবে।

সৌদি আরবের সুপ্রিম কোর্ট গত রবিবার (স্থানীয় সময়) এই আহ্বান জানায়। মুসলিম বিশ্বে চন্দ্রবর্ষের হিসাব অনুযায়ী প্রতিটি মাস ২৯ অথবা ৩০ দিনে গণনা করা হয়। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আজ শাবান মাসের ২৯তম দিন চলছে।

আল আরাবিয়া নিউজের প্রতিবেদন অনুযায়ী, আজ সন্ধ্যায় সৌদি আকাশে রমজানের চাঁদ দেখা গেলে আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরু হবে। তবে চাঁদ দেখা না গেলে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং সে ক্ষেত্রে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রথম রোজা পালিত হবে। চাঁদ দেখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ রাতেই আনুষ্ঠানিকভাবে জানাবে সৌদি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, রমজান ইসলামিক চন্দ্র ক্যালেন্ডারের নবম মাস এবং মুসলিম বিশ্বে এটি সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচিত।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ