ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কমল স্বর্ণের দাম, প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা হ্রাস

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

কমল স্বর্ণের দাম, প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা হ্রাস

দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতি ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা হ্রাস করা হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হবে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২,৫৮,৮২৪ টাকা, ২১ ক্যারেটের এক ভরি ২,৪৭,০৪৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ২,১১,৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি ১,৭৩,৩২৭ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুস জানিয়েছে, স্বর্ণের এই বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে অলঙ্কারের ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ কম-বেশি হতে পারে।

রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৬,৩৫৭ টাকা, ২১ ক্যারেট ৬,০৬৫ টাকা এবং ১৮ ক্যারেট ৫,১৯০ টাকায় বিক্রি হচ্ছে। এ বছর এখন পর্যন্ত দেশে স্বর্ণের দাম ২৯ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৮ বার বেড়েছে এবং ১১ বার কমানো হয়েছে। ২০২৫ সালে রেকর্ড ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন দেখানো হয়েছিল।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কমল স্বর্ণের দাম, প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা হ্রাস

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতি ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা হ্রাস করা হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হবে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২,৫৮,৮২৪ টাকা, ২১ ক্যারেটের এক ভরি ২,৪৭,০৪৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ২,১১,৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি ১,৭৩,৩২৭ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুস জানিয়েছে, স্বর্ণের এই বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে অলঙ্কারের ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ কম-বেশি হতে পারে।

রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৬,৩৫৭ টাকা, ২১ ক্যারেট ৬,০৬৫ টাকা এবং ১৮ ক্যারেট ৫,১৯০ টাকায় বিক্রি হচ্ছে। এ বছর এখন পর্যন্ত দেশে স্বর্ণের দাম ২৯ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৮ বার বেড়েছে এবং ১১ বার কমানো হয়েছে। ২০২৫ সালে রেকর্ড ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন দেখানো হয়েছিল।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ