ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোনারগাঁয়ে দুর্বৃত্তের হামলায় যুবক খুন

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে নাঈম (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বারদী ইউনিয়নের পরমেশ্বরদী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নাঈম পরমেশ্বরদী এলাকার হেকিম হাজির ছেলে এবং পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

স্থানীয়রা জানান, বারদী-তালতলা রাস্তার পরমেশ্বরদী এলাকায় ক্ষেতের মধ্যে একটি বস্তা পড়ে থাকতে দেখে ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় নাঈমকে সনাক্ত করেন। তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় ভয়, শঙ্কা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহতের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সোনারগাঁয়ে দুর্বৃত্তের হামলায় যুবক খুন

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে নাঈম (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বারদী ইউনিয়নের পরমেশ্বরদী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নাঈম পরমেশ্বরদী এলাকার হেকিম হাজির ছেলে এবং পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

স্থানীয়রা জানান, বারদী-তালতলা রাস্তার পরমেশ্বরদী এলাকায় ক্ষেতের মধ্যে একটি বস্তা পড়ে থাকতে দেখে ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় নাঈমকে সনাক্ত করেন। তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় ভয়, শঙ্কা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহতের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ