ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বগুড়া গাবতলী উপজেলাতে গলাকাটা মরদেহ: ৭ ট্রাকের মালিককে নৃশংস হত্যায় চাঞ্চল্য ব্যবসায়িক দ্বন্দ্বে হত্যার আশঙ্কা

মোঃ নাজমুল হাসান নাজির
মোঃ নাজমুল হাসান নাজির Staff Reporter
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

বগুড়া গাবতলী উপজেলাতে গলাকাটা মরদেহ: ৭ ট্রাকের মালিককে নৃশংস হত্যায় চাঞ্চল্য ব্যবসায়িক দ্বন্দ্বে হত্যার আশঙ্কা
ছবি: বগুড়া গাবতলী উপজেলার হত্যাকাণ্ড স্থান পরিদর্শনে স্থানীয় প্রশাসন

বগুড়ার গাবতলী উপজেলায় সাতটি ট্রাকের মালিক মোঃ সাইফুল ইসলাম (৪০)–কে জবাই করে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। শনিবার দিনগত রাত থেকে রোববার ভোরের মধ্যে যেকোনো সময় এ নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিহত সাইফুল ইসলাম গাবতলী পৌরসভার সোন্দাবাড়ী (পূর্ব পাড়া) গ্রামের বাসিন্দা। তিনি মোঃ জামাল উদ্দিন প্রাং (জামু)–এর ছেলে এবং এলাকায় একজন পরিচিত ট্রাক ব্যবসায়ী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, তার বাড়ির উত্তর পাশে একটি ঘাসের জমিতে রোববার সকালে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। মরদেহের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন থাকায় তাকে জবাই করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে গাবতলী মডেল থানা–এর অফিসার ইনচার্জ মোঃ আনিছুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবু মুসা সরকার এবং এসআই মোঃ মাহবুবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। পরে এসআই মাহবুবুর রহমান নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং আইনি প্রক্রিয়া সম্পন্নের উদ্যোগ নেন।

স্থানীয়দের ধারণা, ব্যবসায়িক বিরোধ বা পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে নিশ্চিত করে এখনো কিছু জানায়নি পুলিশ। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, শান্ত এলাকায় এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডে তারা গভীরভাবে আতঙ্কিত।

এ বিষয়ে গাবতলী মডেল থানার পুলিশ জানায়, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে আলামত সংগ্রহ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এদিকে এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। নিহতের পরিবার দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বগুড়া গাবতলী উপজেলাতে গলাকাটা মরদেহ: ৭ ট্রাকের মালিককে নৃশংস হত্যায় চাঞ্চল্য ব্যবসায়িক দ্বন্দ্বে হত্যার আশঙ্কা

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বগুড়ার গাবতলী উপজেলায় সাতটি ট্রাকের মালিক মোঃ সাইফুল ইসলাম (৪০)–কে জবাই করে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। শনিবার দিনগত রাত থেকে রোববার ভোরের মধ্যে যেকোনো সময় এ নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিহত সাইফুল ইসলাম গাবতলী পৌরসভার সোন্দাবাড়ী (পূর্ব পাড়া) গ্রামের বাসিন্দা। তিনি মোঃ জামাল উদ্দিন প্রাং (জামু)–এর ছেলে এবং এলাকায় একজন পরিচিত ট্রাক ব্যবসায়ী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, তার বাড়ির উত্তর পাশে একটি ঘাসের জমিতে রোববার সকালে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। মরদেহের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন থাকায় তাকে জবাই করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে গাবতলী মডেল থানা–এর অফিসার ইনচার্জ মোঃ আনিছুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবু মুসা সরকার এবং এসআই মোঃ মাহবুবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। পরে এসআই মাহবুবুর রহমান নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং আইনি প্রক্রিয়া সম্পন্নের উদ্যোগ নেন।

স্থানীয়দের ধারণা, ব্যবসায়িক বিরোধ বা পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে নিশ্চিত করে এখনো কিছু জানায়নি পুলিশ। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, শান্ত এলাকায় এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডে তারা গভীরভাবে আতঙ্কিত।

এ বিষয়ে গাবতলী মডেল থানার পুলিশ জানায়, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে আলামত সংগ্রহ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এদিকে এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। নিহতের পরিবার দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ