ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগে বাবা আটক

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগে বাবা আটক

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোররাত ৪টার দিকে উপজেলার ছোনাউটা গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

কাঁঠালিয়া থানা-র অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু নাছের রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের নাম মেহেদী হাসান শুভ খান (২৫)। তিনি ওই এলাকার বাসিন্দা মো. বারেক খানের ছেলে। ঘটনার পর অভিযুক্ত বাবা মো. বারেক খানকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুভ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তিনি বাবার কাছে মোটরসাইকেল কেনার জন্য তিন লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে পরিবারের সদস্যদের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি বাজার থেকে একটি ধারালো দা এনে বাবাকে হুমকি দেন বলে স্বজনদের অভিযোগ। পরে রাতে তিনি নিজ ঘরের পাশের বারান্দায় ঘুমিয়ে পড়েন। ভোররাতে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়। একই সঙ্গে অভিযুক্ত পিতাকে আটক করে থানায় নেওয়া হয়।

ওসি মো. আবু নাছের রায়হান জানান, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগে বাবা আটক

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ