ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভোলায় রাতের আঁধারে কুপিয়ে হত্যা, নিহত ১

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় রাতের আঁধারে কুপিয়ে হত্যা, নিহত ১

ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় রাতের অন্ধকারে একা পেয়ে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মো. ভূট্টু (৪৫) চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসূলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আক্তারুজ্জামানের ছেলে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে শশীভূষণ থানার রসূলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলের হাট রাস্তায় নিহতের বাড়ির সামনে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে রাস্তায় একা পেয়ে ভূট্টুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে হামলাকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ধারণা, মাদক ব্যবসা নিয়ে শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী মাদক ব্যবসা নিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। নিহত ভূট্টুর নামে মাদক সংক্রান্ত মামলা রয়েছে বলেও দাবি করেন তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ভোলায় রাতের আঁধারে কুপিয়ে হত্যা, নিহত ১

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় রাতের অন্ধকারে একা পেয়ে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মো. ভূট্টু (৪৫) চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসূলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আক্তারুজ্জামানের ছেলে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে শশীভূষণ থানার রসূলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলের হাট রাস্তায় নিহতের বাড়ির সামনে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে রাস্তায় একা পেয়ে ভূট্টুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে হামলাকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ধারণা, মাদক ব্যবসা নিয়ে শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী মাদক ব্যবসা নিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। নিহত ভূট্টুর নামে মাদক সংক্রান্ত মামলা রয়েছে বলেও দাবি করেন তিনি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ