হাতিয়ায় ভোট প্রদানের সময় এক নারীর ওপর সংঘটিত ন্যাক্কারজনক ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। তিনি জানান, ভিক্টিম বর্তমানে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
নূরুন্নিসা সিদ্দীকা বলেন, ভোটাধিকার ব্যবহার করার কারণে কোনো নারীকে নির্যাতনের শিকার হতে হবে না। রাজনৈতিক মতপার্থক্যের কারণে নারীর সম্ভ্রমহানি কেবল ব্যক্তিগত অপরাধ নয়, এটি গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের ওপর সরাসরি আঘাত।
জামায়াতের মহিলা বিভাগের পক্ষ থেকে তিনটি দাবি তুলে ধরা হয়েছে— ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করা, জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা, এবং ভিক্টিমের চিকিৎসা, নিরাপত্তা ও মানসিক সহায়তা নিশ্চিত করা। তিনি দেশবাসী, মানবাধিকার ও নারী অধিকার সংগঠন এবং সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে এই বর্বরতার বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন