ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

‎লক্ষ্মীপুরে নিখোঁজের দুইদিন পর কলাবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

এস এম পারভেজ
এস এম পারভেজ
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

‎লক্ষ্মীপুরে নিখোঁজের দুইদিন পর কলাবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার
ছবি: ‎লক্ষ্মীপুরে নিখোঁজ যুবক

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের দুইদিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রায়পুর উপজেলার ৪ নম্বর সোনাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লাল গাজী মিঝি বাড়ির বাসিন্দা মো. সোহাগ মিজি (পিতা: মো. তাজল মিজি) গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। সম্ভাব্য আত্মীয়-স্বজন ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে পরিবারের সদস্যরা জানান। এতে পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছিল।

পরবর্তীতে ১৪ ফেব্রুয়ারি শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে স্থানীয়রা রেয়ার মডেল মাদ্রাসার বিপরীত পাশে একটি কলাবাগানে বালুর নিচে মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহটি নিখোঁজ সোহাগ মিজির বলে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানান।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রত্যক্ষদর্শীকে শনাক্ত করা যায়নি এবং কীভাবে বা কোন কারণে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং রহস্য উদঘাটনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

‎লক্ষ্মীপুরে নিখোঁজের দুইদিন পর কলাবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের দুইদিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রায়পুর উপজেলার ৪ নম্বর সোনাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লাল গাজী মিঝি বাড়ির বাসিন্দা মো. সোহাগ মিজি (পিতা: মো. তাজল মিজি) গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। সম্ভাব্য আত্মীয়-স্বজন ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে পরিবারের সদস্যরা জানান। এতে পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছিল।

পরবর্তীতে ১৪ ফেব্রুয়ারি শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে স্থানীয়রা রেয়ার মডেল মাদ্রাসার বিপরীত পাশে একটি কলাবাগানে বালুর নিচে মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহটি নিখোঁজ সোহাগ মিজির বলে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানান।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রত্যক্ষদর্শীকে শনাক্ত করা যায়নি এবং কীভাবে বা কোন কারণে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং রহস্য উদঘাটনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ