ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মসজিদের সভাপতির জানাজায় ইমামতি করেন সাতক্ষীরা-৩ আসনের নব-নির্বাচিত এমপি

এস এম পারভেজ
এস এম পারভেজ স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

মসজিদের সভাপতির জানাজায় ইমামতি করেন সাতক্ষীরা-৩ আসনের নব-নির্বাচিত এমপি
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার আশাশুনি সদরের পুরাতন জামে মসজিদের সভাপতি রবিউল ইসলাম(রবি)'র(৭৬) দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারী) বাদ জোহর মাদারদীঘি চত্তরে এ জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। মসজিদের দীর্ঘদিনের সভাপতি রবিউল ইসলাম রবি শুক্রবার ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলায়হি রাজিউন)।

জানাযা নামাজে ইমামতি করেন, সাতক্ষীরা-৩ আসনের নব-নির্বাচিত এমপি মু্হাদ্দিস রবিউল বাশার।

সাবেক শিক্ষক আবুল কালাম আজাদ বুলবুলের সঞ্চালনায় নামাজ পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দীক,ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ,সাবেক চেয়ারম্যান এড.শহিদুল ইসলাম পিন্টু, জামায়াত নেতা মাওঃ নুরুল আফসার মুর্তজা। পরিবারের সদস্য মশিউল হুদা তুহিন,মরহুমের পুত্র ব্যাংকার আশরাফুল ইসলাম শান্ত।

এসময় থানার অফিসার ইনচার্জ শামীম আহমেদ খান, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,সেক্রেটারী মাওঃ আনওয়ারুল ইসলাম,জজ কোর্টের এপিপি এড.শহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক,শিক্ষক, আলেম,ইমাম ও সর্বস্তরের মানুষ জানাযায় অংশ নেন।জানাযা নামাজ শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

মসজিদের সভাপতির জানাজায় ইমামতি করেন সাতক্ষীরা-৩ আসনের নব-নির্বাচিত এমপি

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সাতক্ষীরার আশাশুনি সদরের পুরাতন জামে মসজিদের সভাপতি রবিউল ইসলাম(রবি)'র(৭৬) দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারী) বাদ জোহর মাদারদীঘি চত্তরে এ জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। মসজিদের দীর্ঘদিনের সভাপতি রবিউল ইসলাম রবি শুক্রবার ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলায়হি রাজিউন)।

জানাযা নামাজে ইমামতি করেন, সাতক্ষীরা-৩ আসনের নব-নির্বাচিত এমপি মু্হাদ্দিস রবিউল বাশার।

সাবেক শিক্ষক আবুল কালাম আজাদ বুলবুলের সঞ্চালনায় নামাজ পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দীক,ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ,সাবেক চেয়ারম্যান এড.শহিদুল ইসলাম পিন্টু, জামায়াত নেতা মাওঃ নুরুল আফসার মুর্তজা। পরিবারের সদস্য মশিউল হুদা তুহিন,মরহুমের পুত্র ব্যাংকার আশরাফুল ইসলাম শান্ত।

এসময় থানার অফিসার ইনচার্জ শামীম আহমেদ খান, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,সেক্রেটারী মাওঃ আনওয়ারুল ইসলাম,জজ কোর্টের এপিপি এড.শহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক,শিক্ষক, আলেম,ইমাম ও সর্বস্তরের মানুষ জানাযায় অংশ নেন।জানাযা নামাজ শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ